প্রোডাক্ট · ২ নভেম্বর, ২০২৬
কম্পিউটারেও প্রস্তুতি ব্যবহার করুন Mobile-এর মতোই
উইন্ডোজ পিসি বা ম্যাকে ওয়েবসাইট থেকেই এখন পুরো Practice-এর অভিজ্ঞতা।
অনেকেই ল্যাপটপ খুলে টেবিলে বসে পড়েন। প্রস্তুতি এখন সেখানেও চলে: ওয়েবসাইটে লগইন করলেই Phone-এর মতো একই প্রশ্নব্যাংক, সময় ধরে Practice, ফলাফল ও Dashboard পাবেন।
Account একটাই। XP, Streak, সংরক্ষিত ফলাফল ও প্যাকেজ Mobile App থেকে ব্রাউজারে এবং ব্রাউজার থেকে App-এ একই থাকে — বাসে শুরু করা সেট বাসায় ফিরে শেষ করতে পারবেন।
বড় পর্দার জন্য কিছু ফিচার এখনো তৈরি হচ্ছে — অডিও লেসন ও সেন্ট্রাল Job সল্যুশন পরের Update-এ আসবে। ততদিন এগুলো Mobile অ্যাপেই থাকছে।
ব্যবহার করে দেখুন এবং কোথায় ধীর বা অসুবিধাজনক লাগছে জানান। পরীক্ষার্থীদের মতামত দেখেই আমরা ঠিক করি আগে কোনটা ঠিক করব।
পরের ধাপ
বিশাল MCQ Bank, প্রতিদিন Live Exam ও Mentor Support — ৭ দিন ফ্রি ব্যবহার করে দেখুন।